শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১:২৮

জেলে আটক জাল ও নৌকাসহ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : নৌ-পুলিশ চাঁদপুরের পদ্মা ও মেঘনায় অভিযান চালিয়ে মা ইলিশ রক্ষার জন্য জেলেদের আটক করেছেন। গত ২৪ ঘণ্টায় চাঁদপুর নৌ সীমানার বিভিন্ন স্থান থেকে জেলেদের আটক করা হয়।
এদিন ৩ কোটি ৫ লাখ ৯৩ হাজার ৮৮০ মিটার জাল, ২৬ জেলে নৌকাসহ ৬৭২ কেজি ইলিশ জব্দ করা হয়। আটককৃতদের মধ্যে ১৭ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।
নৌ-পুলিশ সুপার জনাব, মোহাম্মদ কামরুজ্জামান জানান, চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর ৭০ কিলোমিটার এলাকাজুড়ে নৌপুলিশের ৬টি থানা ও ফাঁড়ি অভিযান পরিচালনা করে থাকে। অভিযানে বিপুল জাল, নৌকা, ইলিশসহ জেলেদের আটক করা হচ্ছে।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় ১৪ মামলা ও ২টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। আটক জেলেদের মধ্যে ১২ জন প্রাপ্তবয়স্ক না থাকায় তাদের মুচলেকা নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।