শনিবার, ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ভোর ৫:০৫

কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত বরিশালের গৌরনদীতে।

ডেইলি ক্রাইম বার্তা : কমিউনিটি পুলিশিং সভা ও ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে বরিশালের গৌরনদীতে। নিরাপদ মহাসড়ক, চুরি, ডাকাতি ও সড়ক দূর্ঘটনা রোধকল্পে বরিশালের গৌরনদী হাইওয়ে থানায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গৌরনদী হাইওয়ে পুলিশ মাদারীপুর রিজিয়ন, ফরিদপুর এর আয়োজনে বুধবার দুপুরে থানা কম্পাউন্ডে হাইওয়ে থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব, গোলাম রসুল মোল্লা’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন হাইওয়ে পুলিশ মাদারীপুর রিজিয়ন, ফরিদপুর এর পুলিশ সুপার জনাব, শাহীনুর আলম খান। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী প্রেসক্লাব ও উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, পৌর কাউন্সিলর সিকদার খোকন, জেলা ট্রাক মালিক সমিতির সহ-সভাপতি শাহ আলম, উপজেলা পিক-আপ মালিক সমতিরি সভাপতি মোঃ সোহেল ভূইয়া, সাধারন সম্পাদক শফিকুল ইসলাম। বক্তব্য রাখেন থানার উপ-পরিদর্শক (এসআই) কবির হোসন ভূইয়া, ট্রাফিক উপ-পরিদর্শক (টিএসআই) রুহুল আমীন, শ্রমিক নেতা মোঃ বাবু মিয়া সহ মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ।
“এ. এস. মামুন সংবাদদাতা গৌরনদী (বরিশাল)”