রবিবার, ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৭:১২

কারাদণ্ড ও জরিমানা পদ্মায় ইলিশ শিকারের দায়ে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : চারজন জেলেকে ১৫ দিনের কারাদণ্ড ও ১২ জেলেকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত, নিষেধাজ্ঞা অমান্য করে রাজবাড়ীর পদ্মা নদীতে ইলিশ মাছ ধরার অপরাধে।
উপজেলার ধাওয়াপাড়া, জৌকুড়া, উড়াকান্দা ও গোদার বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব, জাহাঙ্গীর আলম বাবু।
এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অপরাধে দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ধারা ও মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০-এর ৩ ও ৫ ধারায় চারজন জেলেকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১২ জন জেলেকে ১৫ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়।
এ সময় জেলা মৎস্য অফিসার মশিউর রহমান, রাজবাড়ী সদর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোস্তফা আল রাজীব ও মৎস্য সম্প্রসারণ অফিসার জনাব মোস্তফা কামালসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।