ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : নিষেধাজ্ঞা অমান্য করে মানিকগঞ্জের শিবালয়ে পদ্মা- যমুনায় ইলিশ শিকারের দায়ে ৭ জেলেকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৩ অক্টোবর) রাত ৮টার দিকে শিবালয় উপজেলা কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক এক্সিকিউটিভ ম্যাজিস্টেট জনাব, মো. আনিসুর রহমান খান প্রত্যেক জেলেদেরকে পাঁচ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। একই সঙ্গে জব্দকৃত ১২ হাজার মিটার কারেন জাল বিনষ্ট করেন। পাশাপাশি অভিযানে জব্দ করা ১৪০ কেজি ইলিশ দুস্থ মানুষের মধ্যে বিতরণ করা হয়।
শিবালয় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব, আনিসুর রহমান জানান, নিষিদ্ধ সময়ে নদীতে ইলিশ শিকার না করার জন্য পদ্মা-যমুনার শিবালয়ের অংশে প্রতিদিন মৎস্য বিভাগ ও উপজেলা প্রশাসন পৃথক অভিযান পরিচালনা করছেন।
জনস্বার্থে নির্দিষ্ট সময় পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি নিশ্চিত করেন।