ডেইলি ক্রাইম বার্তা : নিষিদ্ধ জেলেদের ধরতে কঠোর অবস্থান নিয়েছেন বরিশাল জেলা প্রশাসক জনাব, শহিদুল ইসলাম এবং তার সাথে নৌবাহিনী, কোস্টগার্ড ও নৌ-পুলিশ। বরিশালে ইলিশ মাছ শিকারের দায়ে নিষিদ্ধ জেলেদের ধরতে এ কঠোর অবস্থান। বরিশালের বিভিন্ন নদীতে ইলিশ মাছ শিকারের দায়ে গত ১০ দিনে বরিশালের জেলা প্রশাসন ও বিভাগীয় মৎস্য অফিসের সহযোগিতায় যৌথ অভিযান চালিয়ে ৩৬৬ জন জেলেকে আটক করেছে নৌবাহিনী, কোস্টগার্ড ও নৌ-পুলিশ। রবিবার (২২ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল বিভাগীয় মৎস্য সহকারী পরিচালক মো. নাসিরউদ্দিন।
তিনি বলেন, ১১ অক্টোবর মধ্যরাত থেকে ২ নভেম্বর মধ্যরাত পর্যন্ত সারা দেশে ইলিশ আহরণ, পরিবহন ও বিপণন নিষিদ্ধ করেছে সরকার। এ পর্যন্ত বরিশাল বিভাগে এক হাজার এক শত ৩৯টি অভিযানে ৩৬৬ জন জেলেকে আটক করেছে। ৪৩৩টি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেলেদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।শনিবার (২১ অক্টোবর) বিভিন্ন নদীতে ১১৮টি অভিযান চালিয়ে ৪৪ জন জেলেকে আটক করে ৪৯টি মোবাইল কোর্ট পরিচালনা করে ৬০ হাজার ৫শত টাকা জরিমানা আদায় করা হয় । তিনি আরও বলেন, বরিশাল বিভাগে ৩ লাখ ৭ হাজার ৮৪১ জেলেকে ২৫ কেজি করে চাল দেয়া হচ্ছে। তবে অনেক জেলে পরিবার এখনও চাল পায়নি তাদের পর্যায়ক্রমে চাল বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।
বরিশাল অঞ্চলের নৌ-পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জনাব, হুমায়ুন কবির জানান, সরকার ঘোষিত ও মৎস্য আইন অনুযায়ী নির্ধারিত তারিখের ভিতরে ইলিশ মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ।
বরিশালের নদীতে নৌ-পুলিশ সর্বাত্মক অভিযান চালিয়ে নিষেধাজ্ঞা অমান্যকারীদের আটক করা হচ্ছে বলে তিনি জানান।
“জামাল কাড়াল সংবাদদাতা বরিশাল”