শনিবার, ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ভোর ৫:০৫

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে বরিশালে র‍্যালী ও আলোচনা সভা।

ডেইলি ক্রাইম বার্তা : জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে বরিশালে জেলা প্রশাসন ও বিআরটিএ’র আয়োজনে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ২২ অক্টোবর ররিবার।
আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” এই শ্লোগান নিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাবা, রুম্পা শিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জনাব, শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার জনাব, ওয়াহিদুল ইসলাম।
প্রধান আলোচক ছিলেন বিআরটিএ’র পরিচালক (ইঞ্জিঃ) মোঃ জিয়াউর রহমান।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন. সড়ক বিভাগ (সওজ) নির্বাহী প্রকৌশলী মাসুদ মাহমুদ সুমন, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেনসহ অনন্য কর্মকর্তাবৃন্দরা।
“জামাল কাড়াল সংবাদদাতা বরিশাল”