শনিবার, ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ভোর ৫:০৬

মাছ ধরার অপরাধে দুই জেলে আটক।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : নিষেধাজ্ঞা অমান্য করে বরিশালের ঝালকাঠির নলছিটি এলাকার সুগন্ধা নদীতে মা ইলিশ শিকারের অপরাধে দুই জেলেকে আটক করে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার সকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব, মো. নজরুল ইসলাম এ দণ্ড দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, বরিশাল বাকেরগঞ্জ উপজেলার শাকবুনিয়া এলাকার হেমায়েত মোল্লার ছেলে শফিকুল ইসলাম শিমুল (৩০) ও মেহেন্দীগঞ্জ উপজেলার শ্রীপুর এলাকার আবুল হোসেনের ছেলে ফজলে রাব্বি (২৮)।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব, মো. নজরুল ইসলাম বলেন, সুগন্ধা নদীতে রাতভর অভিযান চালিয়ে দুই জেলেকে আটক করা হয়। পরে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।