ডেইলি ক্রাইম বার্তা : নিষেধাজ্ঞা অমান্য করে বরিশালে ইলিশ ধরার অপরাধে বরিশাল বিভাগের বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে ৫৯ জেলেকে কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি তাদের ৬৭ হাজার টাকা জরিমানা করা হয়। বিভাগীয় মৎস্য অফিস থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ১২ থেকে ১৫ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত বরিশাল বিভাগে ৩১৯টি অভিযান চালানো হয়েছে।
এসব অভিযানে ৬৯৮ কেজি ইলিশ ও দুই লাখ ৫৫ হাজার ৫০০ মিটার অবৈধ জাল জব্দ করা হয়। জব্দ করা জালের বাজার মূল্য প্রায় ৫৮ লাখ ৬১ হাজার টাকা। এছাড়া ৫৯ জেলেকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি তাদের ৬৭ হাজার টাকা জরিমানা হয়।
“জামাল কাড়াল সংবাদদাতা বরিশাল”