শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:২৪

এক গৃহবধূকে ধর্ষণ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সন্তানদের জিম্মি করে লক্ষ্মীপুরে এক গৃহবধূ (২৬) ধর্ষণ করা হয়েছে। এ ঘটনায় জহির উদ্দিন নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। শনিবার (১৫ আগস্ট) বিকেলে তাকে লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠিয়েছে পুলিশ। এর আগে গৃহবধূর স্বামী বাদী হয়ে জহিরের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। গ্রেপ্তার যুবক লক্ষ্মীপুর পৌরসভার উত্তর-পূর্ব বাঞ্চানগর এলাকার বাসিন্দা। থানা পুলিশ ও ক্ষতিগ্রস্ত নারীর পরিবার জানায়, গৃহবধূর স্বামী সরকারি চাকরিজীবী। এ সুবাধে লক্ষ্মীপুরের বাইরে থাকেন। শুক্রবার (১৪ আগস্ট) রাতে আসামি জহির ঘরে ঢুকে ছেলে-মেয়েকে জিম্মি করে গূহবধূকে জোরপূর্বক ধর্ষণ করে। এক পর্যায়ে তার চিৎকারে লোকজন এগিয়ে এলে জহির পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। পরে মামলার পর জহিরকে পুলিশ গ্রেপ্তার দেখায়। সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) আনোয়ার হোসেন বলেন, দুপুরে গৃহবধূর ডাক্তারি পরীক্ষা করা হয়েছে। চূড়ান্ত প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে। লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজিজুর রহমান মিয়া বলেন, গ্রেপ্তার জহিরকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ওই গৃহবধূকে উদ্ধার করে সদর হাসপাতালে ডাক্তারি পরীক্ষা দেওয়া হয়েছে।