ডেইলি ক্রাইম বার্তা : আমন ধানের চারা তুলতে গিয়ে পাশেই পল্লী বিদ্যুতের লাইনের খুটির টানা তারে জড়িয়ে নেত্রকোনার কেন্দুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রতন মিয়া( ৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার বিকালের দিকে নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার দলপা ইউনিয়নের ভাদেড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।
এ বিষয়ে একই গ্রামের মুখলেছ মিয়া বলেন কৃষক রতন মিয়া একই গ্রামের আব্দুল আজিজ মিয়ার জমির ( বীজ তলা) থেকে আমন ধানের চারা উঠাতে গিয়ে পাশেই পল্লী বিদ্যুতের লাইনের খুটির টানা তারে হাত দেওয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গিয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দলপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: শাহীন মিয়া বলেন, রতন মিয়া একজন গরীব মানুষ। সে বাড়ির অদুরে অন্য একজনের জমির (বীজ তলা) থেকে ধানের চারা উঠাতে গিয়ে পাশেই পল্লী বিদ্যুতের খুটির টানা তারে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সে মারা যায়।
“মেহেদী হাসান সংবাদদাতা নেত্রকোনা”