ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বীরগাঁও ইউনিয়নে মামুন নামে এক যুবকে গ্রেফতার করেছে পুলিশ।
ইউনিয়নের কেদেরখোলা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
মামুন নরসিংদী জেলার রায়পুর উপজেলার চানপুর ইউনিয়নের কালিকাপুর গ্রামের হুমায়ুন কবিরের ছেলে।
জানা গেছে, জেলার অতিরিক্ত পুলিশ সুপার, (নবীনগর সার্কেল) জনাব, সিরাজুল ইসলাম ও নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহাবুব আলমের দিকনির্দেশনায় বীরগাঁও ইউনিয়নের কেদেরখোলা গ্রাম থেকে পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ তাকে গ্রেফতার করা হয়।
ওসি বলেন, শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করে বিজ্ঞ আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।