শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:০৪

একজন ইয়াবাসহ আটক।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : যৌথ অভিযান চালিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই হাজার ৪০০ ইয়াবাসহ ধ্রুব দাশ (২৫) নামের এক যুবককে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গতকাল শুক্রবার বিমানবন্দরের ১ নম্বর টার্মিনালের সামনে থেকে তাঁকে আটক করা হয়। ধ্রুবর বাড়ি কক্সবাজারের টেকনাফ থানায়। এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার জনাব, জিয়াউল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে এপিবিএন ও ডিএনসির যৌথ দল বিমানবন্দরের ১ নম্বর টার্মিনালের সামনে সকাল থেকেই অবস্থান করছিল। সকাল ১১টার দিকে ধ্রুবকে ১ নম্বর টার্মিনালের সামনে অপ্রস্তুত ও সন্দেহজনক অবস্থায় ঘোরাফেরা দেখতে পায় তারা। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাঁকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁর কাছে ইয়াবা আছে বলে স্বীকার করেন।
তাঁর কাছ থেকে দুই হাজার ৪০০ ইয়াবা উদ্ধার করা হয়।