ডেইলি ক্রাইম বার্তা : স্থানীয় জনপ্রতিনিধি,বীর মুক্তিযোদ্ধা, সুশীল ব্যাক্তিবর্গ, সাংবাদিক ও কর্মকর্তাদের সাথে নেত্রকোণার আটপাড়া উপজেলায় মতবিনিময় সভা করেছেন নেত্রকোনা জেলা প্রশাসক জনাব, শাহেদ পারভেজ৷
বৃহস্পতিবার উপজেলা প্রশাসন আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে স্থানীয় জনপ্রতিনিধি,বীর মুক্তিযোদ্ধা, সুশীল ব্যাক্তিবর্গ, সাংবাদিক ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব, মো. শাকিল আহমেদের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক জনাব, শাহেদ পারভেজ,
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মো. খায়রুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান খান নন্দন, মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া নাজনীন চৌধুরী রেখা, সহকারী কমিশনার (ভূমি) মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বানিয়াজান ইউনিয়নের চেয়ারম্যান ফেরদৌস রানা আনজু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা উত্তম কুমার পাল, বীর মুক্তিযোদ্ধা সুলতান উদ্দিন আহমেদ, থানার অফিসার ইনচার্জ উজ্জ্বল কান্তি সরকার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি জহিরুল ইসলাম খান , সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান সোহাগ প্রমুখ।
“মেহেদী হাসান সংবাদদাতা নেত্রকোনা”