ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ফের নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা-বরিশাল মহাসড়কে বরিশালের গৌরনদী উপজেলার আশোকাঠী এলাকায় একটি পরিবহনের বাস উল্টে পুকুরে পরে যায়। এ সময় বাসের চাঁপায় শুভ মিয়া (৩৮) নামের এক মোটরসাইকেল চালক নিহত ও বাসের কমপক্ষে ১১ যাত্রী আহত হয়েছে।
নিহত শুভ গৌরনদী পৌর এলাকার গেরাকুল মহল্লার গোলাম মোর্শেদ পান্নার ছেলে। গুরুত্বর আহত দুই বাস যাত্রীকে উন্নত চিকিৎসার জন্য শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
গৌরনদী হাইওয়ে থানার ওসি জনাব, গোলাম রসুল জানান, নিহত মোটরসাইকেল চালকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনার পর থেকে চালক সুপারভাইজার পলাতক থাকায় বাসটিতে কতজন যাত্রী ছিলো তা নিশ্চিত হওয়া যায়নি এবং
এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
“এ. এস. মামুন সংবাদদাতা গৌরনদী (বরিশাল)”