শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:১৪

সীমান্তে সোনার বার উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ১৮টি সোনার বারসহ যশোরের বেনাপোল সীমান্ত থেকে দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যার আনুমানিক বাজারমূল্য এক কোটি ৮০ লাখ টাকা।
আটককৃতরা হলেন, বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের মিলন হোসেন (৩৬) এবং একই থানার বোয়ালিয়া গ্রামের শাহজামাল (২৫)।
সোমবার বিকাল ৪টার দিকে দৌলতপুর গ্রামের স্থানীয় প্রাইমারি স্কুলের পাশ থেকে ভারতে পাচারের সময় দুই পাচারকারীকে সোনাসহ হাতেনাতে আটক করা হয়।
খুলনা ২১ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জনাব, তানভীর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় বিজিবি সদস্যরা। এ সময় সন্দেহভাজন দুজন সোনা পাচারকারীকে ধাওয়া দিয়ে আটক করা হয়। পরে তাদের ক্যাম্পে নিয়ে একজনে জুতার মধ্যে ও অপরজনের পায়ের এংলেট মোজায় মোড়ানো অবস্থায় দুই কেজি একশ গ্রাম ওজনের ১৮ পিস সোনার বার পাওয়া যায়। যার বাজারমূল্য প্রায় এক কোটি ৮০ লাখ টাকা।