শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:১৪

পাসপোর্ট করতে গিয়ে আটক।

ডেইলি ক্রাইম বার্তা : বরিশাল বিভাগীয় পাসপোর্ট অফিসে জাল জাতীয় পরিচয়পত্রে পাসপোর্ট করতে এসে মো. ইসমাইল (১৮) নামে এক রোহিঙ্গা যুবক আটক হয়েছেন। আজ মঙ্গলবার (১ আগস্ট) সকালে বিষয়টি জানিয়েছেন বরিশাল এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, হেলাল উদ্দিন।
আটক রোহিঙ্গা যুবক ইসমাইল উখিয়া থানার বালুখালী এলাকার মো. ইলিয়াসের ছেলে। তিনি বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানার শ্যামেরহাটের কসবা এলাকার ঠিকানা ব্যবহার করে বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র তৈরি করেছেন। জাতীয় পরিচয়পত্রে ইসমাইল নিজের নাম মো. রাফি ও বাবার নাম ছাদের আলী ব্যাপারী উল্লেখ করেন।
বরিশাল বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের উপ-পরিচালক আবু নোমান মো. জাকির হোসেন বলেন, ইসমাইল দালাল চক্রের মাধ্যমে বাংলাদেশি জাল জাতীয় পরিচয়পত্র তৈরি করেছেন। ওই জাতীয় পরিচয়পত্র নিয়ে পাসপোর্ট করতে আসেন। অফিসের লোকজন ও কর্তব্যরত আনসার সদস্যদের সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এতে ইসমাইল মিয়ানমারের নাগরিক বলে স্বীকার করেন।
তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
“জামাল কাড়াল সংবাদদাতা বরিশাল”