শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:১৪

স্ত্রীর লাশ উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সোমবার (৩১ জুলাই) এক প্রবাসীর স্ত্রীর খাগড়াছড়ির রামগড়ে লামকুপাড়া গ্রামে থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত জান্নাতুল ফেরদৌস (১৯) বাহরাইন প্রবাসী ও লামকুপাড়ার বাসিন্দা আবুল হোসেনের স্ত্রী। প্রায় সাত মাস আগে তাদের বিয়ে হয়। তবে নিহতের স্বজনদের দাবি এ মৃত্যু সন্দেহজনক।
রামগড় থানার ওসি জনাব, মো. মিজানুর রহমান জানান, ময়নাতদন্তের জন্য লাশ খাগড়াছড়ি পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা রুজু হয়েছে।
নিহতের চাচার অভিযোগের বিষয়ে ওসি বলেন, ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।