শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:২৯

বিদ্যুৎষ্পৃষ্টে একজনের মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ওয়াইফাই লাইনের সংযোগ দিতে গিয়ে ময়মনসিংহের ভালুকায় বিদ্যুৎষ্পৃষ্ট হয়ে মোখলেছুর রহমান (৩৫) নামের একজন মারা গেছেন। গতকাল রবিবার (৩০ জুলাই) দুপুরে উপজেলার ঊথুরা ইউনিয়নের নারাঙ্গীমোড় এলাকায় এ ঘটনা ঘটে। মারা যাওয়া ব্যক্তি উথুরা গ্রামের হযরত আলীর ছেলে।
স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, গতকাল ঘটনার সময় উপজেলার নারাঙ্গীমোড় এলাকায় ওয়াইফাই লাইন সংযোগ দিচ্ছিলেন মোখলেছুর রহমান।
ওই সময় তিনি অসাবধানতা বশত বিদ্যুতের তারে জড়িয়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ মোখলেছুর রহমানের লাশ উদ্ধার করেন।