শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:৩৮

নদীতে গোসল করতে গিয়ে মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মধুমতি নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে রাজেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অনার্স সেশনের ছাত্র আকিদুল ইসলামের অকাল মৃত্যু হয়েছে, আর এ ঘটনা ফরিদপুরের আলফাডাঙ্গায়।
আকিদুল খোলা বাড়িয়া গ্রামের বাসিন্দা মোঃ মিলন মোল্লার একমাত্র ছেলে।
২৯ জুলাই দুপুরে মধুমতি নদীতে আকিদুল গোসল করতে নামেন, কিছুক্ষণ পর তার মাতা সুফিয়া বেগম গিয়ে ছেলেকে ঘাটে দেখতে না পেয়ে লোকজনকে পানিতে নামিয়ে খোঁজাখুঁজি করে তাকে উদ্ধার করে দ্রুত আলফাডাঙ্গা হাসপাতালে নেয়া হয়। এ সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
আকিদুলের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে, একমাত্র ছেলেকে হারিয়ে তার মা সুফিয়া ও তার খালা নছিরন বারবার অচেতন হয়ে পড়ছেন।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে আকিদুল মৃগী রোগী ছিলেন।