শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:০১

ভূমিহীন মায়া বেগমের নগরকান্দায় মুজিব পল্লীর ঘর পেতে প্রশাসনিক দপ্তরে লিখিত আবেদন।

ডেইলি ক্রাইম বার্তা : ভূমিহীন মায়া বেগমের ভাগ্যে জোটেনি ফরিদপুর নগরকান্দায় মুজিব পল্লীতে জায়গা সহ একটি ঘর। জায়গা সহ ঘরের জন্য জেলাপ্রশাসক সহ বিভিন্ন দপ্তরে লিখিত আবেদন করেন বলে মায়া বেগম জানান। উপজেলার ফুলসুতি ইউনিয়নের কাজীকান্দা গ্রামের মৃত মোতালেব বিশ্বাসের স্ত্রী মায়া বেগম একজন ভূমিহীন হতদরিদ্র মানুষ। ভিক্ষাবৃত্তি করে জীবন যাপন করে থাকেন অন্যের বাড়ি। নুন আনতে পানতা ফোরায় তার। স্বামীর সংসারে নেই কোন ভিটেমাটি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার মুজিব পল্লীতে জায়গা সহ একটি ঘর পেতেই তিনি ছুটে যান ইউনিয়ন চেয়ারম্যানের কাছে। তারপর আবেদন করেন উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয়ে তবুও কাজের কাজ কিছুই হয়নি। বর্তমাণে মুজিব পল্লীতে জায়গা সহ একটি ঘর পেতেই বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেন মায়া বেগম। ভূমিহীন মায়া বেগম বলেন মুজিব পল্লীতে যে সকল ঘরে মানুষ থাকেনা ঘরগুলো ফাঁকা সেই ঘরগুলোর মধ্যে থেকে আমাকে বসবাসের জন্য একটি ঘর দিয়ে থাকার সুব্যবস্থা করে দেয়ার জন্য এমপি মহোদয়, জেলাপ্রশাসক,উপজেলা নির্বাহী অফিসার এর দৃষ্টি কামনা করছি।
“মিজানুর রহমান সংবাদদাতা নগরকান্দা (ফরিদপুর)”