শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:২৬

কৃষকের মাঝে গাছের চারা বিতরণ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : তিনটি করে গাছের চারা রোপনের আহ্বান জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ আহ্বানে সারা দিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা কৃষি অফিস দুই হাজার ১০০ ফলদ গাছের চারা বিতরণ করেছে।
টুঙ্গিপাড়া উপজেলার ৭০০ কৃষকের মধ্যে তিনটি করে মোট দুই হাজার ১০০টি আম, মাল্টা, লেবু ও পেয়ারার চারা বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৮ জুলাই) সকালে প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ নির্বাচনী এলাকার উন্নয়ন কর্মকাণ্ডের প্রতিনিধি জনাব, মো. শহীদ উল্লা খন্দকার কৃষকদের হাতে এসব ফলদ বৃক্ষের চারা তুলে দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. ইলিয়াস হোসেন, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বাবুল শেখ, টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাস।