শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:৩৪

দুইজন নিহত সড়ক দুর্ঘটনায়।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : দুই পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নওগাঁর পত্নীতলায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো দুজন আহত হয়েছেন। বুধবার (২৬ জুলাই) ভোরে উপজেলার কমজাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আম ব্যবসায়ী কুড়িগ্রাম জেলার যোথগবরদান গ্রামের রহিম উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম ও একই জেলার রাজারহাত উপজেলার রতিরাম গ্রামের জরিফ উদ্দিনের ছেলে মো. শাহিন।
পত্নীতলা থানার ওসি জনাব, পলাশ চন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করে জানান, পত্নীতলা থেকে মাছ পরিবহনকারী একটি পিকআপ পার্শ্ববর্তী সাপাহার উপজেলার দিকে যাচ্ছিল। এ সময় সাপাহার থেকে আসা আম বহনকারী একটি পিকআপের সঙ্গে মাছ বহনকারী পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আম বহনকারী পিকআপের চালক ও সহযোগী গুরুতর আহত হয়েছেন। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি আরো জানান, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।