শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:৩৪

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ বরিশালের গৌরনদীতে।

ডেইলি ক্রাইম বার্তা : জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ উপলক্ষ্যে নিরাপদ মাছে ভরবাে দেশ,গড়বো স্মার্ট বাংলাদেশ-এই প্রতিপাদ্য বিষয় কে ধারণ করে বরিশালের গৌরনদীতে উদ্বোধনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ এবং উপজেলার বিভিন্ন জলাশয়ে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। ২৫ জুলাই মঙ্গলবার জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে উপজেলা চত্বর থেকে র‍্যালী বের হয়ে প্রধান সড়ক পদক্ষিন করে উপজেলা শহীদ সুকান্ত বাবু হলরুমে গৌরনদী উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে আলোচনা সভা ও মৎস্য চাষীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং এ অনুষ্ঠানে উপজেলা স্বনামধন্য নির্বাহী অফিসার জনাব, আশিষ কুমার এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, উপজেলা মৎস্য অফিসার আবুল বাশার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আঃ জলিল, উপজেলা প্রোগ্রামার মোঃ শরিফুল ইসলাম, জাইকার প্রতিনিধি মোঃ মেজবাহ উদ্দিন সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী সহ অন্যান্যরা।
“এ. এস. মামুন সংবাদদাতা গৌরনদী (বরিশাল)”