ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : দুই মোটরসাইকেল সংঘর্ষে ঢাকা-ময়মনসিংহ মহা সড়কে দুই যুবক নিহত হয়েছেন এবং আহত হয়েছেন চারজন, আর এ ঘটনা রবিবার রাত ১০টা ৩০মিনিটে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার পৌর এলাকার বানিয়াপাড়া ব্রীজের উত্তর পার্শ্বে।
নিহতরা হলেন, গোপালপুর উপজেলা কালিমন্দিরের উত্তর পার্শ্বে মজিবুর রহমানের ছেলে রাশিদুল ইসলাম সোহেল(২৫) মধুপুর উপজেলার লুচিয়ানগর উপজেলার ওসমান গনির ছেলে মামুন হোসেন(৩০)।
আহতরা হলেন, নাগবাড়ী গ্রামের রকিবুল ইসলামের ছেলে উজ্জ্বল (১৮), মধুপুর উপজেলার লুচিয়ানগর গ্রামের মকবুল হোসেনের ছেলে আমির হোসেন, গোপলপুর উপজেলার মুজিবুর রহমানের ছেলে সোহাগ(৪৫), গোপালপুর উপজেলার নন্দনপুর আয়নাল হকের ছেলে রানা(২৬)।
ঘাটাইল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) জনাব, মোহাম্মদ লোকমান হোসেন জানান, নিহতদের লাশ আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।