শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:৩৪

ট্রেনে কাটা পড়ে একজন নিহত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (২৭) এক যুবক নিহত হয়েছেন ঢাকা রাজধানীর কারওয়ান বাজারে মাছ বাজার এলাকায়। গতকাল রবিবার (২৩ জুলাই) দিনগত রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত ১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
শিল্পাঞ্চল থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ ইউসুফ জানান, আমরা রাত ১২টার দিকে খবর পাই, কারওয়ান বাজার মাছপট্টি এলাকায় এক যুবক ট্রেনে কাটা পড়ে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন।
তখন তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, নিহতের নাম পরিচয় জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।