শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:৪০

মরদেহ উদ্ধার এক ব্যক্তির।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অজ্ঞাত ব্যক্তির (৬০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। ঢাকা মতিঝিলে নটর ডেম কলেজের বিপরীত পাশের ফুটপাত থেকে এ মরদেহ উদ্ধার হয়।
মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) মো. নয়ন জানান, ভোরের দিকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে অজ্ঞাত ওই ব্যক্তিকে উদ্ধার করা হয়। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি, ওই ব্যক্তি ভবঘুরে প্রকৃতির ছিলেন। অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে আমাদের ধারণা। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
সিআইডিকে খবর দেওয়া হয়েছে।
ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার নাম-পরিচয় শনাক্ত করা যাবে বলেও জানান তিনি। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।