শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:৪০

সড়ক দুর্ঘটনায় নিহত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিলেটের কোম্পানীগঞ্জ সড়কে ছয়জন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২০ জুলাই) সকালে সিলেট-কোম্পানীগঞ্জ আঞ্চলিক মহাসড়কের খগাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল ৮টার দিকে সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের খগাইল এলাকায় হিন্দ্রগাঁও পিয়াইনগুল কলিমুল্লাহ উচ্চ বিদ্যালয়ের কাছাকাছি এ দুর্ঘটনা ঘটে। সিলেট অভিমুখী সিএনজিচালিত অটোরিকশা বিদ্যালয়ের উত্তর পাশে পৌঁছা মাত্র ভোলাগঞ্জমুখী মাইক্রোবাসের সংঘর্ষের ঘটনা ঘটে।
মাইক্রোবাসের সামনের ডান পাশের চাকা ফেটে গেলে অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে দুটি যানবাহনই রাস্তার পাশে খালে পড়ে যায়। এই ঘটনায় ছয়জন নিহত হন।
বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ওসি জনাব, হিল্লোল রায়।
তিনি বলেন, এখন পর্যন্ত ছয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দুটি যানবাহনই সড়কের পাশে খালের পানিতে পড়ে যায়।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।