শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:৪০

গরু উদ্ধার এবং চক্র আটক।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অভিযান চালিয়ে ভোলার বোরহানউদ্দিনে চুরি হওয়া গরু উদ্ধার করা হয়েছে। এসময় গরু চোর চক্রের ১০ সদস্যকে আটক করেন পুলিশ।
ভোলার-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের বোরহানউদ্দিন পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড থেকে বুধবার (১৯ জুলাই) তাদের আটক করা হয়।
এসময় নারীসহ ১০ জন গ্রেফতার হন।
গ্রেপ্তাররা হলেন, উপজেলার গংগাপুর ইউনিয়নের শাকিল, কুতুবা ইউনিয়নের মহিউদ্দিন, ভোলার আলী নগর এলাকার রমজান, মাহাবুবুর রহমান, একই এলাকার রহিমা বেগম, বুশরা, ফাতেমা, জাকিয়া, ফাহিমা, লিয়া।
বোরহান উদ্দিন থানার পুলিশ পরিদর্শক তদন্ত মোহাম্মদ রাজিব জানান, গোপন সংবাদের ভিক্তিতে বুধবার দুপুরে (১৯ জুলাই) আমরা ওই স্থানে অভিযান চালাই। অভিযানে ছয়টি গরু উদ্ধার করি। এ সময় চার জন পুরুষ ও ছয় নারীকে আটক করা হয়। আটকদের জিজ্ঞাসাবাদ চলছে।
অতিরিক্ত পুলিশ সুপার লালমোহন সার্কেল জনাব, মো.জহুরুল ইসলাম হাওলাদার জানান, বোরহানউদ্দিন থানার ওসিকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। আটকদের জিজ্ঞাসাবাদে শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।