শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:৪০

জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি প্রশিক্ষণ ও প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত।

ডেইলি ক্রাইম বার্তা : জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৩ এর কনস্টেবল হতে নায়েক, নায়েক হতে এএসআই (সশস্ত্র), এএসআই (সশস্ত্র) হতে এসআই (সশস্ত্র), কনস্টেবল হতে এটিএসআই, এটিএসআই হতে টিএসআই পদে পরীক্ষার্থীদের প্যারেড ও সাক্ষাৎকার পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে নেত্র‌কোণা জেলার পুলিশ লাইন্স মাঠে।
উক্ত প্যারেড ও সাক্ষাৎকার পরীক্ষায় উপস্থিত ছিলেন বিভাগীয় পদোন্নতি পরীক্ষা পরিচালনা ও মূল্যায়ন বোর্ডের সভাপতি জনাব, মোঃ ফ‌য়েজ আহ‌মেদ পুলিশ সুপার,নেত্র‌কোণা।
এ সময় আরও উপস্থিত ছিলেন, বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৩ এর পরীক্ষা কমিটির সদস্য জনাব, মোঃ শাহীনুল ইসলাম ফ‌কির, অতি: পুলিশ সুপার (সদর সা‌র্কেল), ময়মনসিংহ জনাব, সুমন কান্তি চৌধুরী, অতিঃ পুলিশ সুপার (দেওয়ানগঞ্জ সার্কেল)
জামালপুর জেলা ও ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় অংশ গ্রহণকারী পরীক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
“মেহেদী হাসান সংবাদদাতা নেত্রকোনা”