শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:৪৪

সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মোটরসাইকেল দুর্ঘটনায় ঢাকা রাজধানীর খিলক্ষেত ৩০০ ফিট এলাকায় এক আরোহী যুবকের মৃত্যু হয়েছে। নিহতের নাম রাতুল কাজী (১৭)। গতকাল রবিবার রাত সাড়ে এগারোটায় এ ঘটনা ঘটে।
রাতুল রাজধানীর এক বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করতেন।
রাতুল কাজীর বাবা সুমন কাজী নিরাপত্তা কর্মীর কাজ করেন এবং তারা খিলখেতের বাসিন্দা।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন খিলক্ষেত থানার উপপরিদর্শক (এসআই) মো: রবিউল ইসলাম। মৃতের পরিবারের লোকজনের আবেদনে বিনা ময়নাতদন্তে মৃতদেহটি তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।