শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:৪৪

রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে নেত্রকোনার কেন্দুয়ায় সাংস্কৃতিক অনুষ্ঠান “সুরের ঝর্না ধারা” অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ জুলাই) বিকেলে সপ্তসুর সঙ্গীত বিদ্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে স্কুলের পরিচালক সুসেন চন্দ্র সাহা রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কেন্দুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ নূরুল ইসলাম।
জয়িতা সাহা সিঁথির সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.রাজীব হোসেন, কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো.কামরুল হাসান,কেন্দুয়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি আসাদুল করিম মামুন প্রমূখ।