শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:৪৪

ইয়াবাসহ গ্রেফতার মাদকবিক্রেতা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ৫০০ পিস ইয়াবাসহ নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা পুলিশ সিরাজ মোল্লা (৪০) নামক এক মাদক ব্যবসায়ীকে নারায়ণগঞ্জের আড়াইহাজারে গ্রেফতার করেছেন। শুক্রবার (১৪ জুলাই) রাতে উপজেলার বিশনন্দী ফেরী ঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। শনিবার (১৫ জুলাই) আড়াইহাজার থানার এস আই আবু বকর সিদ্দিক বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।
গ্রেপ্তারকৃত সিরাজ মোল্লা ঢাকার ডেমরার পশ্চিম বক্সনগর স্বপ্নধারা লেন এলাকার মৃত সাহেব আলীর ছেলে।
আড়াইহাজার থানার ওসি জনাব, মো. এমদাদুল ইসলাম তৈয়ব জানান, সিরাজ একজন সংঘবদ্ধ মাদক পাচারকারী ও বিক্রেতা। দীর্ঘদিন ধরে সে ফেরীঘাট এলাকা দিয়ে মাদক পাচার করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে ৫০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেন।