ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : শ্যালো ইঞ্জিনচালিত নসিমনের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কুষ্টিয়ার কুমারখালীতে ঘটনাস্থলেই একজন এবং হাসপাতালে নেওয়ার পথে আরো একজন নিহত হয়েছেন। বুধবার (১২ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালীর কালুমোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত একজনের নাম শাহিন মিয়া (৪২)। তিনি চুয়াডাঙ্গা জেলার দামুরহুদা উপজেলার ঝাঝাডাঙ্গা গ্রামের সামছুল আলমের ছেলে।
আরেকজনের নাম ইকরামুল (২২)। তিনি দর্শনা থানার নাস্তিপুর গ্রামের মোহাম্মদ সালামের ছেলে।
কুষ্টিয়া হাইওয়ে থানার ওসি জনাব, সুব্রুত প্রকাশ বলেন, সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ কাজ করছে।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।