শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:৫৪

জমি নিয়ে সংঘর্ষে নিহত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পাকড়ি ইউনিয়নের মুসরাপাড়া ইয়াজপুর গ্রামে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৭ জন।
সোমবার (১০ জুলাই) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন, রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার ভাটাপাড়া এলাকার জিল্লুর রহমানের ছেলে সোহেল রানা ছোটন (৪৫), গোদাগাড়ীর বড়গাছী কানুপাড়া গ্রামের মৃত আলিমুদ্দিনের ছেলে মেহের আলী (৬৫) ও তার বড় ভাই নাইমুল (৭০)।
গোদাগাড়ী থানার ওসি জনাব, কামরুল ইসলাম জানান, সকাল ৯টার দিকে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে কথাকাটাকাটির এক পর্যায়ে দুই পক্ষের সংঘর্ষ বাধে। সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়। এদের মধ্যে ১০ জনকে উদ্ধার করে রামেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসকরা ৩ জনকে মৃত ঘোষণা করেন।
এ নিয়ে এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে এবং ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।