শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৩:০২

নিষিদ্ধ পলিথিন ব্যাগ জব্দ করে ভস্মীভূত নগরকান্দায়।

ডেইলি ক্রাইম বার্তা : পরিবেশের জন্য ক্ষতিকর পলিথিন ব্যাগ জব্দ করে ভস্মীভূত করা হয়েছে ফরিদপুরের নগরকান্দায়। উপজেলার পৌর এলাকার সদর বাজারের মুদি দোকান থেকে ১১ বস্তা নিষিদ্ধ পলিথিন ব্যাগ জব্দ করেন নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব, মো. মঈনুল হক।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নিষিদ্ধ পলিথিন ব্যাগ জব্দ করেন। এসময় বাংলাদেশ পরিবেশ সংরক্ষন ১৯৯৫ সংশোধনীয় ২০১০, ৬ ক ধারায় দোকানের মালিক শরীফ হোসেনকে নগদ ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দ করা পলিথিন ব্যাগ আগুনে পুড়িয়ে ভস্মীভূত করা হয়েছে।
নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব, মো. মঈনুল হক বলেন, আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
“মিজানুর রহমান সংবাদদাতা নগরকান্দা (ফরিদপুর)”