ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : কুয়াকাটা সমুদ্র সৈকতের ফিশ ফ্রাই মার্কেটের দক্ষিণ পার্শ্ব হতে চোরাই মালসহ সঙ্ঘবদ্ধ পেশাদার চোরচক্রের তিনজন চোরকে হাতে নাতে গ্রেফতার করেছে কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ। ঘটনার বিবরনে জানা যায় যে গত ০২/০৭/২০২৩ তারিখ গলাচিপা থেকে মোঃ এনামুল হক (১৮), পিতা-মোঃ বাবুল হাওলাদার, সাং-পাতা বুনিয়া,
থানা-গলাচিপা, জেলা-পটুয়াখালীসহ তাদের কয়েকজন বন্ধু-বান্ধবরা মিলে কুয়াকাটায় বেড়াতে আসে। দুপুরের সময় ০১টি ট্রাভেল ব্যাগ মোঃ এনামুল হকের নিকট রেখে বাকি বন্ধুরা মিলে সমুদ্র সৈকতে গোসলে যায়। এনামুল ব্যাগটি কুয়াকাটা সমুদ্র সৈকত এর ফিস ফ্রাই দোকানের দক্ষিণ পার্শ্বে কিটকট ছাতা বেঞ্চের পাশে রেখে বসে মোবাইল চালাতে থাকে। আর অন্যদিকে আসামীরা ব্যাগটিকে চুরির টার্গেট করে আশেপাশে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে থাকে। এক পর্যায়ে আসামী মো: ইসমাইল হোসেন পূর্ব পরিকল্পিনা অনুযায়ী অন্যান্য আসামীদের
সহযোগিতায় এনামুলের পাশে থাকা ব্যাগটি নিয়ে কৌশলে পালিয়ে যেতে থাকে। বিষয়টি ছাতা বেঞ্চে ব্যাগ নিয়ে বসে থাকা এনামুল টের পেয়ে চোর চোর বলে ডাক চিৎকার দেয় এবং ১ নং আসামী মো: ইসমাইল হোসেনকে ধরার চেষ্টা করে। তার ডাক চিৎকার শুনে সাদা পোষাকে ডিউটিরত ট্যুরিস্ট পুলিশের সিভিল টিমের সদস্যরা এগিয়ে আসে এবং ১ নং আসামীকে হাতেনাতে ধরে ফেলে। এ সময় অন্যান্য আসামীরা ধৃত আসামীকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে।
তখন কুয়াকাটা সমুদ্র সৈকতে ডিউটিরত ট্যুরিস্ট পুলিশ এর টহল দল দ্রুত ঘটনাস্থলে এসে অন্যান্য আসামীদেরকে গ্রেফতার করেন। চোরচক্রের আরও অজ্ঞাতনামা ২/৩ জন সদস্য দ্রুত ঘটনাস্থল হতে পালিয়ে যায়। পরবর্তীতে ট্যুরিস্ট পুলিশ এর জিজ্ঞাসাবাদে তারা পরস্পর যোগসাজশে ব্যাগ চুরির কথা স্বীকার করে।
পরবর্তীতে ট্যুরিস্ট পুলিশ চুরি করা কালো রংয়ের ছোট ট্রাভেল ব্যাগ এবং ব্যাগের ভিতরে থাকা নগদ ১০৬০/ টাকা সহ ১নং আসামী মোঃ ইসমাইল হোসেন এর হেফাজত হতে উদ্ধার পূর্বক জব্দ করেন এবং পালিয়ে যাওয়া আসামীদের গ্রেফতারের অভিযান
পরিচালনা করেন। উক্ত ঘটনায় মোঃ এনামুল হক বাদী হয়ে মামলা দায়ের করিলে মহিপুর থানার মামলা নং-০৩, তারিখ
০৩/০৭/২০২৩। ধারা-৩৭৯/৪১১ পেনাল কোড রুজু হয়। মামলাটি ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোন তদন্ত করিতেছে। উল্লেখ্য যে,
১|নং আসামী ইসমাইল হোসেন (৪১) এর বিরুদ্ধে যশোর জেলার কোতয়ালী থানায় ০১ (এক)টি ডাকাতির প্রস্তুতি মামলা, সিলেট
জেলার বিশ্বনাথ থানায় ০১ (এক)টি চুরির মামলা, ডিএমপি, ঢাকার শাহবাগ থানায় ০১ (এক)টি চুরির মামলা আদালতে বিচারাধীন রয়েছে। ২| নং আসামি মোঃ নুরুল ইসলাম মাঝি (৫৯), এর বিরুদ্ধে বরিশাল জেলার কোতয়ালী থানায় একটি মাদক মামলায় বিজ্ঞ আদালত সাজা প্রদান করেছেন। গ্রেফতারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে তারা এ কাজ করে থাকেন। তারা বাংলাদেশের বিভিন্ন সমুদ্র সৈকত, বড় বড় পুকুর, বড় বড় নদিঘিতে গোসল করতে নামা লোকজনদের টার্গেট করে বিভিন্ন সামগ্রী যেমন ঘড়ি, মানিব্যাগ, পার্স ইত্যাদি চুরি করে থাকেন।
গ্রেফতারকৃত আসামীরা হলেন,
১| মোঃ ইসমাইল হোসেন (৪১)।
২| মোঃ নূরুল ইসলাম মাঝি (৫৯)।
৩| মোঃ রাকিব (৩৮)।
সঙ্ঘবদ্ধ চোরচক্রের অন্যান্য আসামীদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।