শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৩:১০

জুয়া খেলার সরঞ্জামাদি ও নগদ অর্থসহ আটক।

ডেইলি ক্রাইম বার্তা : ৭ জুয়াড়িকে হাতেনাতে জুয়া খেলার সরঞ্জামাদি ও নগদ অর্থসহ আটক করেছে নেত্রকোণার বারহাট্টায় পুলিশ। শনিবার দুপুরে আটককৃতদের কারাগারে পাঠানো হয়েছে। শনিবার ভোরে উপজেলার লিটন মিয়ার অটোরিকশার গ্যারেজ থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- উপজেলার ইসপিঞ্জারপুর গ্রামের মোহাম্মদ রাইছ মিয়া (৩৫), মহাজনপাড়া গ্রামের মোহাম্মদ রফিকুল ইসলাম সোহেল (৩৬), বৃ-কালিকা গ্রামের পলাশ মিয়া (৩৭), মোহাম্মদ ফারুক মিয়া (২৯), মোহাম্মদ সোহাগ মিয়া (৩০), মোহাম্মদ আব্দুল ও মোহাম্মদ লিটন মিয়া (৪০)।
বারহাট্টা থানার ওসি জনাব, খোকন কুমার সাহা জানান, জুয়া খেলার সরঞ্জামাদি ও নগদ অর্থসহ তাদের আটক করা হয়েছে। আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
“মেহেদী হাসান সংবাদদাতা নেত্রকোনা”