শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৩:১০

ইয়াবাসহ বারহাট্টায় গ্রেফতার এক মাদক ব্যবসায়ী।

ডেইলি ক্রাইম বার্তা : ৬০ পিস ইয়াবাসহ নেত্রকোনার বারহাট্টায় এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বারহাট্টা থানা পুলিশ, বারহাট্টা থানার পাশেই আসমা ব্রিজের উপর থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ইয়াবা ব্যবসায়ী মনির হাসান (২৩) নেত্রকোনা সদর উপজেলার হোসেনপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ সুত্রে জানা যায়, এসআই সুমন মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে আসমা ব্রিজের উপর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। এ সময় তাকে তল্লাশি করে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি হিরো হোন্ডা মোটরসাইকেল উদ্ধার করা হয়।
বারহাট্টা থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব, খোকন কুমার সাহা বলেন, গ্রেফতারকৃত মনির হাসানের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
“মেহেদী হাসান সংবাদদাতা নেত্রকোনা”