শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৩:১৮

এক কলেজ ছাত্রীর প্রাণ গেল সড়ক দুর্ঘটনায়।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : প্রাইভেট কারের ধাক্কায় ঢাকা রাজধানীতে জান্নাত আক্তার (১৮) নামে মোটরসাইকেল আরোহী এক কলেজ ছাত্রী নিহত হয়েছেন। একই ঘটনায় আরো দুজন আহত হয়েছেন। তারা ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।
গতকাল বৃহস্পতিবার (২৯ জুন) দিবাগত রাত সোয়া ২টার দিকে ক্যান্টনমেন্ট থানার কুর্মিটোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে গাড়িসহ প্রাইভেট কারের চালককে আটক করেছে পুলিশ।
নিহত জান্নাত সম্প্রতি ঢাকার একটি কলেজে ভর্তি হয়েছিলেন। বাবার নাম মো. বাহার উদ্দিন। তাদের গ্রামের বাড়ি বরগুনা জেলার বেতাগী উপজেলায়।
দুর্ঘটনায় আহতরা হলো সাদিয়া আক্তার (৮) ও মো. শামীম।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন ক্যান্টনমেন্ট থানার পরিদর্শক (অপারেশন) হুমায়ুন কবির বলেন, মোটরসাইকেলকে ধাক্কা দেওয়ার ঘটনায় চালককে আটক করা হয়েছে। সেই সঙ্গে নিহতের মরদেহ ঢাকা মেডিক্যালের মর্গে আছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।