শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৩:১৮

এক কিশোরের লাশ উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : নিখোঁজের সাত দিন পর নওগাঁর বদলগাছি উপজেলায় ভ্যানচালক এক কিশোরের অর্ধগলিত লাশ পাওয়া গেছে। আজ সোমবার বেলা ১১টার দিকে উপজেলার গাবনা-মতাজিহাট সড়কের গাবনা সেতুর পাশে একটি ডোবায় কচুরিপানার মধ্যে থেকে লাশটি উদ্ধার করেন পুলিশ।
লাশ উদ্ধার হওয়া কিশোরের নাম শাকিব হোসেন (১৫)। সে নওগাঁর মহাদেবপুর উপজেলার ফতেহপুর গ্রামের আলতাফ হোসেনের ছেলে। শাকিব স্থানীয় একটি মাদ্রাসায় অষ্টম শ্রেণির ছাত্র ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ১৯ জুন শাকিব হোসেন ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। পরে ২১ জুন আখিট্টি নামক স্থানে পরিত্যক্ত অবস্থায় তার ভ্যানগাড়িটি পাওয়া যায়। আজ সকালে স্থানীয় এক কৃষক সেতুর পাশে ডোবায় নেমে কচুরিপানা তুলতে গিয়ে কিশোরের লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ এসে লাশটি উদ্ধার করেন। পরে স্বজনেরা ঘটনাস্থলে গিয়ে শাকিবের লাশ শনাক্ত করেন।
বদলগাছি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মোহাম্মদ আতিয়ার রহমান বলেন, কিশোর শাকিব হোসেন ভ্যান নিয়ে বের হয়ে নিখোঁজ হয়েছিল। আজ সকালে গাবনা সেতুর পাশে কচুরিপানার মধ্যে থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।