ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বাসের ধাক্কায় আলাউদ্দিন (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন ঢাকা রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা এলাকায়। তিনি পেশায় প্রাইভেট কারচালক ছিলেন। আজ বুধবার (২১ জুন) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
সকাল সাড়ে ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আলাউদ্দিনের মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
আলাউদ্দিন কাজলা এলাকায় থাকতেন। তার বাড়ি বরিশালের কাজীরহাট থানার নলবুনিয়া গ্রামে।
তার পিতার নাম কালাই উদ্দিন।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন এ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে নগর পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে। চালক ও হেলপার পালিয়েছে।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।