ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সড়ক দুর্ঘটনায় গোপালগঞ্জের মুকসুদপুরে আকিজ জুট মিলের আহত দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে ওই দুই শ্রমিকের মৃত্যু হয়।
মুকসুদপুর থানার ওসি জনাব, আবু বকর মিয়া এই খবর নিশ্চিত করেন।
তিনি জানান, বিকেল সাড়ে ৫টার সময় ঢাকা-খুলনা মহাসড়কের পুরাতন মুকসুদপুর এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা একটি পিকআপ দুই শ্রমিককে চাপা দেয়। পরে পুলিশ ও স্থানীয়রা তাদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেলে পাঠায়। ফরিদপুর মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টার সময় তাদের মৃত্যু হয়।
নিহতরা হলো মাদারীপুর জেলার রাজৈর থানা রোড গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে মোক্তার শেখ (৪২) এবং যশোর জেলার নওয়াপাড়ার অভয়নগরের আজহার মোল্যার ছেলে মিজানুর রহমান মিঠু।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
হাসপাতাল থেকে আইনি প্রক্রিয়া শেষ করে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করেছেন পুলিশ।