ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অভিযান চালিয়ে হবিগঞ্জের বানিয়াচংয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন। বৃহস্পতিবার (১৫ জুন) দুপুরে বানিয়াচং উপজেলার ১১ নম্বর মক্রমপুর ইউনিয়নের কুশিয়ারতলা গ্রামের তিনটি ঘরে তল্লাশি চালিয়ে হাতে তৈরি টেঁটা, ফিকল, বল্লমসহ প্রচুর অস্ত্র উদ্ধার করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব, মোঃ নাজমুল হাসানের নেতৃত্বে ও থানা পুলিশের সহযোগিতায় এই অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।
এ ব্যাপারে বানিয়াচং উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব, মোঃ নাজমুল হাসান বলেন, ইতিমধ্যে স্থানীয় প্রশাসন হাতে তৈরি দেশীয় ওইসব অস্ত্র নিষেধ করে গণবিজ্ঞপ্তি জারি করেছেন।
এ অস্ত্র উদ্ধারের অভিযান চলমান থাকবে। গ্রাম্য দাঙ্গা বন্ধ করতে হলে এই অভিযান অব্যাহত রাখতে হবে।