শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৩:৪৪

চোরাই মালামাল বিক্রির সময় মোহনগঞ্জে দুই যুবক আটক।

ডেইলি ক্রাইম বার্তা : স্কুলের জানলা বিক্রি করার সময় নেত্রকোনার মোহনগঞ্জে হাতেনাতে দুই যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তাদের এক সহযোগী পালিয়ে যায়।
বুধবার(১৪ জুন) দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। এরআগে মঙ্গলবার রাতে মোহনগঞ্জ পৌরশহরের টেংগাপাড়া এলাকার একটি ভাঙারি দোকান থেকে তাদের আটক করা হয়। এ সময় জানালাগুলো পরিবহনে ব্যবহৃত একটি মিশুক গাড়ি জব্দ করা হয়।
আটকরা হলেন, পৌরশহরের নওহাল এলাকায় বসবাসকারী বরুংকা গ্রামের মৃত আবু তালেব রতনের ছেলে শামিউন শেখ সৈকত (২০) ও পানুর (নামপাড়া) গ্রামের আলী আহমদের ছেলে নয়ন (২০)। তাদের পালিয়ে যাওয়া সহযোগী হলো- পৌরশহরের নওহাল গ্রামের শফিকুল ইসলামের ছেলে ফাহাদ (১৯)।
মোহনগঞ্জ থানার ওসি জনাব, মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় করা মামলায় ওই দুইজনকে বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। পালিয়ে যাওয়া তাদের সহযোগী ফাহাদকে গ্রেপ্তারে অভিযান চলছে।
“মেহেদী হাসান সংবাদদাতা নেত্রকোনা”