ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পেপার মিলের মেশিনে মাথায় আঘাত লেগে রিক্ত হোসেন (২০) নামের ঈশ্বরদীতে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (১৪ জুন) বিকেলে সাঁড়ার সিবেলহাট এলাকায় একটি পেপার মিলে এ ঘটনা ঘটে। রিক্ত ঈশ্বরদী পৌরসভার সাঁড়াগোপালপুর এলাকার জাইদুল ইসলামের ছেলে।
মিলের শ্রমিকরা জানান, প্রতিদিনের মতো রিক্ত কাগজ কলের রিয়ান্ডার মেশিনে কাজ করছিলেন। এসময় হঠাৎ করেই মেশিনের বেল্টে মাথায় আঘাত পেয়ে সে গুরুতর আহত হয়। আহত অবস্থায় তকে উদ্ধার করে প্রথমে ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে সে মারা যায়।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ জনাব, অরবিন্দ সরকার বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।