শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৩:৪৪

অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভ-সংলগ্ন সমুদ্রসৈকত থেকে। তার বয়স আনুমানিক ৩৫ বছর। তবে ওই নারীর পরিচয় জানা যায়নি।
বুধবার সকালে টেকনাফের সাবরাং ইউনিয়নের মুণ্ডার ডেইল এলাকা সমুদ্রসৈকতে মরদেহটি দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করেন।
স্থানীয়রা ধারণা করছেন, ওই নারী হয়তো রোহিঙ্গা। ট্রলারযোগে মালয়েশিয়া বা কোথাও যাচ্ছিলেন। সেখানে কোনো দুর্ঘটনার কারণে তাকে হয়তো সাগর ফেলে দেওয়া হয়েছে। পরে জোয়ারের পানির সঙ্গে তার মরদেহ ভেসে আসে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, আব্দুল হালিম জানান, সকালে সাগরে মরদেহ ভেসে আসার খবরে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন পুলিশ। তবে এখনো তার পরিচয় জানা যায়নি। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।