শুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৭:৪৫

সাংবাদিকবৃন্দের সাথে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষ্যে বিএমপি কমিশনার এর মতবিনিময় সভা অনুষ্ঠিত।

ডেইলি ক্রাইম বার্তা : সম্মানিত পুলিশ কমিশনার বিএমপি জনাব, মোঃ সাইফুল ইসলাম, বিপিএম-বার মহোদয়ের সাথে বরিশাল মেট্রো পলিটন বিএমপি সদরদপ্তর সম্মেলন কক্ষে বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ১০ জুন শনিবার। সভায় পুলিশ কমিশনার মহোদয় আসন্ন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনকে প্রভাবমুক্ত, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কর্তৃক গৃহীত ব্যবস্থাসমূহ নিয়ে সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন।
মতবিনিময় কালে গণমাধ্যমকর্মীরা বিভিন্ন বিষয়ে পুলিশ কমিশনার মহোদয়ের নিকট তাদের মতামত তুলে ধরেন। এ সময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স ও ক্রাইম এন্ড অপারেশন) জনাব, আবু আহাম্মদ আল মামুন, উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর) জনাব, মােহাম্মদ নজরুল হােসেন, উপ-পুলিশ কমিশনার (ডিবি) জনাব, মােঃ জুলফিকার আলী
হায়দার, উপ-পুলিশ কমিশনার (সিএসবি) জনাব, মােহাম্মদ জাকির হােসেন মজুমদার, পিপিএম-সেবা, উপ পুলিশ কমিশনার (দক্ষিণ ও সাপ্লাই এন্ড লজিস্টিকস) জনাব, মােঃ আলী আশরাফ ভুঞা, বিপিএম-বার, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব, এস এম তানভীর আরাফাত,পিপিএম-বার সহ বরিশালের সকল সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
“জামাল কাড়াল সংবাদদাতা বরিশাল”