শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:০২

কোটি টাকা হাতিয়ে স্বেচ্ছায় জেলে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সাড়ে ৩ কোটি টাকা মেরে মাদারীপুরের কালকিনিতে স্বেচ্ছায় জেলে গেছেন মাসুদ আলম নামে এক প্রতারক। তিনি উপজেলার চরদৌলতখান এলাকার বাসিন্দা।
জানা গেছে, মাসুদ আলম ঢাকাতে একটি কোম্পানি খুলে তার গ্রামে প্রচার চালান। কোম্পানিতে কেউ টাকা জমা রাখলে দ্বিগুণ লাভবান হওয়া যায় বলে ধারণা দেন গ্রামের সাধারণ মানুষের মাঝে। মাসুদ আলম এ মিথ্যা প্রলোভন দিয়ে সিডিখান এলাকার ভুক্তভোগী ইয়ার হোসেন, রাসেল, সুজন খান, হাবিব, আবদুলসহ ৬ শতাধিক দেশ-বিদেশের বিভিন্ন মানুষের কাছ থেকে সাড়ে ৩ কোটি টাকা হাতিয়ে নেন। পাওনাদাররা কোনো প্রকার সুবিধা না পেয়ে টাকা ফেরত পেতে চাপ প্রয়োগ করতে থাকে। এতে মাসুদ আলম গা ঢাকা দেন। মাসুদ আলম পাওনাদারদের হাত থেকে বাঁচতে কৌশল খাটিয়ে নিজের চাচাকে দিয়ে মাদারীপুর কোর্টে একটি প্রতারণা মামলা করান। এ মামলায় মাহবুব আলম সম্প্রতি স্বেচ্ছায় আত্মসমর্পণ করলে কোর্ট তাকে জেলে পাঠান।
কালকিনি থানার ওসি জনাব, মো. শামীম বলেন, মাসুদ আলম বাঁচার জন্য চাচাকে দিয়ে মামলা করিয়ে জেলহাজতে গিয়েছেন।