ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সড়ক দুর্ঘটনায় ঢাকা রাজধানীর যাত্রাবাড়ী জনপদ মোড়ে জাকির হোসেন (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে ঘটনাটি ঘটে।
জাকির নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ উপজেলার দক্ষিণ কদমতলীর মৃত আব্দুল আজিজের ছেলে। বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
বিষয়টি যাত্রবাড়ি থানাকে অবিহিত করা হয়েছে।
নিহতের বোন বেলী আক্তার বলেন, আমাকে একজন ব্যক্তি ফোন করে জানান আপনার ভাই দুর্ঘটনার শিকার হয়েছেন। পরে আমি হাসপাতালে এসে তার মৃতদেহ দেখতে পাই।