শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:১৬

এক গৃহবধূর লাশ উদ্ধার নগরকান্দায়।

ডেইলি ক্রাইম বার্তা : ঘরের মেঝেতে রহস্যজনক অবস্থায় পড়ে থাকা এক গৃহবধূর লাশ উদ্ধার করেছেন ফরিদপুরের নগরকান্দায়, নগরকান্দা থানা পুলিশ।
বৃহস্পতিবার উপজেলার চরযশোরদী ইউনিয়নের বাস্তপট্টি গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত গৃহবধূর নাম হাসিনা বেগম (৩০)। সে বাস্তপট্টি গ্রামের ফরহাদ মোল্লার স্ত্রী। ঘটনার পর থেকে স্বামী সহ পরিবারের অন্যান্য সদস্যরা পলাতক রয়েছে।
নিহতের স্বজন ও স্থানীয় সূত্র জানায়, পারিবারিক কলহের জেরে ঘটনাটি ঘটতে পারে। তবে এটিকে হত্যাকান্ড হিসেবে অভিযোগ করছে নিহতের স্বজনরা।
নগরকান্দা থানার ওসি জনাব, মিরাজ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে, তবে এটি হত্যা না আত্মহত্যা তা তদন্তের পরে জানা যাবে।
“মিজানুর রহমান সংবাদদাতা নগরকান্দা (ফরিদপুর)”